নিমবাসের বিরুদ্ধে বিসিবি’র মামলা
নতুন করে বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া রাইট বিক্রির জন্য শিগগিরই
টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বোর্ডের এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। টেন্ডার প্রক্রিয়া
তদারকি করার জন্য বিসিবি’র সহ-সভাপতি সাজ্জাদুল আলম ববিকে প্রধান করে একটি
কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা সালমান ইস্পাহানী ও
আজিজ আল কায়সার। প্রসঙ্গত, নিমবাসের সঙ্গে গত এপ্রিলেই বাংলাদেশ ক্রিকেটের
মিডিয়া রাইট সংক্রান্ত বিসিবি’র চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে এখন
পর্যন্ত নিমবাসের কাছ থেকে পাওনা আদায় করতে পারেনি বিসিবি। এ ব্যাপারে
বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা
কামাল।
তিনি বলেন, ‘এপ্রিলেই নিমবাসের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পাওনা নিয়ে তাদের সঙ্গে বেশ ঝামেলা হয়েছে। বোর্ড পর্যায়ে চিঠিপত্র দিয়ে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম। এবার আমরা আইনি প্রক্রিয়ায় পাওনা টাকা আদায়ের চেষ্টা করছি। এ ব্যাপারে সিঙ্গাপুরের একটি আদালতে এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বোর্ডের জরুরি সভা শেষে নতুন করে মিডিয়া রাইট নিয়ে টেন্ডার আহ্বান করা হবে বলে জানান বোর্ড প্রেসিডেন্ট। এ ব্যাপারে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘২০১২ থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত চার বছরের জন্য টেন্ডার আহ্বান করা হবে। ক্রিকেটের আইন-কানুন জানেন, এ ধরনের বিষয় নিয়ে আগেও কাজ করেছেন, এমন ব্যক্তিরাই এবার বিষয়টি তদারকি করবেন। আশা করছি, এবার কোনোরকম ভুল-ভ্রান্তি হবে না। এ ব্যাপারে বিসিবি সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববিকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’
এ ব্যাপারে বিসিবির আইনি দিকগুলো এখন থেকে দেখাশুনা করবেন আইসিসির সাবেক প্রধান আইন কর্মকর্তা ডেভিড বেকার। মামলা চলায় নিমবাসের সঙ্গে দেনা-পাওনা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বিসিবি সভাপতি। তবে সমুদয় অর্থ পরিশোধ করলে তারাও টেন্ডারের মাধ্যমে অংশ নিতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ১০ হাজার ডলার দিয়ে টেন্ডার কিনতে হবে। এ টাকা অফেরেযাগ্য। তবে এবারের টেন্ডার প্রক্রিয়ায় কোনো ফ্লোর প্রাইস থাকছে না বলে জানান কামাল।